ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অনিয়মের সংবাদ প্রকাশে সুফল পাচ্ছে এলাকাবাস

অনলাইন সংস্করণ
৩ জুন ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ ৩২ বার পঠিত
অনিয়মের সংবাদ প্রকাশে সুফল পাচ্ছে এলাকাবাস
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
একটি সড়ক সংস্কারের অনিয়মের সংবাদ প্রকাশের এখন তার সুফল পাচ্ছে স্থানীয় এলাকাবাসী। ‘‘মুরাদনগরে সড়কের সংস্কার কাজে অনিয়ম’’ শিরোনামে গত ১লা এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল। খবর প্রকাশের পর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাইড়া-সিঅ্যান্ডবি সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনালকে সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট, রাবিশ অপসারণ করতে নোটিশ প্রদান করেন উপজেলা প্রকৌশলী রায়হান আলম। প্রকাশিত সংবাদ ও উপজেলা প্রকৌশলী রায়হান আলমের তৎপরতায় উক্ত সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট, রাবিশ গুলো সরিয়ে নিয়ে এখন ভাল মানের মালামাল দিয়ে সংস্কার কাজ করছেন এসএস ইন্টারন্যাশনালের কর্নধার শামীম সরকার। এদিকে ভাল মানের ও মানসম্মত মালামাল দিয়ে সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দিত। অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সুফল পাচ্ছেন তারা। এজন্য গনমাধ্যমকে সাধুবাদ জানান। এভাবেই গণমাধ্যম গুলো অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জানা যায়, মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সিঅ্যান্ডবি থেকে বাইড়া সড়কের ১হাজার ২০ মিটার অংশের সংস্কার কাজ করছিলো ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনাল। যার ব্যায় আশি লক্ষ টাকা। ঠিকাদার শামীম সরকার বলেন, সড়কের কাজটি আমার লাইসেন্সে হলেও কাজটি করছিলো একজন সাব কন্টাক্টার। নিম্নমানের মালামালের বিষয়টি আমি জানতাম না। এখন আগের মালামাল সব সরিয়ে নিয়ে ভাল ইটের মাধ্যমে কাজটি করা হচ্ছে। এবং দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করা হবে। মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হান আলম বলেন, এই সড়কটিতে রাতের আধারে খারাপ কাজ করতে গেলে আমরা অবগত হই এবং ব্যবস্থা নিই। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হলে সেটা সংশোধন করার সুযোগ দিয়ে ঠিকাদারকে সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছিলো। তাকে এখন পর্যন্ত কোন বিল পরিশোধ করা হয়নি। বর্তমানে নিম্নমানের মালামাল অপসারণ করে ভাল মানের ইট এনেছে জানালে আমরা সাইটে যাই। নির্বাহী প্রকৌশলী দপ্তরের ল্যাবরেটরি থেকেও সাইটের মালামালের নমুনা সংগ্রহ করা হয়েছে। মালামালের মান সঠিক হওয়ায় পুনরায় কাজ করার অনুমতি দেয়া হয়েছে। ঠিকাদারকে অন্যায় সুবিধাদানের কোন প্রবৃত্তি প্রকৌশল অফিসের নেই।

আরও পড়ুন