ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

আবারো বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ৬:২৭ অপরাহ্ণ ৮১ বার পঠিত
আবারো বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি
অনলাইন ডেস্কঃ করোনায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আরও বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা এবং সিলেবাস নিয়ে আগামী সপ্তাহে পরিকল্পনা জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার জন্য চার সপ্তাহ সময় দেয়া হবে বলেও জানান দীপু মনি। বুধবার দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সাংবাদিকরা করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। আলোচনায় সাংবাদিকদের জানান, মূল বিষয়বস্তু ছিলো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি বাড়ছে কিনা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা এবং কোভিড পরবর্তী সময়ে কি করনীয় থাকবে। জবাবে মন্ত্রী জানান, পরীক্ষা ছাড়া মূল্যায়ন করার সুযোগ থাকছে কিন্তু তাতে পরবর্তীতে শিক্ষার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শিক্ষার্থীরা দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শিক্ষাসচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারাও মতবিনিময়ে অংশ নেন।

আরও পড়ুন