ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

২০২১ নয় ২০২২ সালে শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজঃ অর্থমন্ত্রী

অনলাইন সংস্করণ
২৬ আগস্ট ২০২০, ১২:০৩ অপরাহ্ণ • ৭৫ বার পঠিত
২০২১ নয় ২০২২ সালে শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজঃ অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ করোনাভাইরাসের মহামারির কারণে প্রকোপ এবং অতিরিক্ত বন্যায় পদ্মা সেতুর নির্মাণকাজ বাধাগ্রস্ত হইয়েছে, তাই পূর্ব নির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ সমাপ্ত হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে, আগামী ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার (২৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানান। ২০২১ সালের জুন মাসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু মহামারি এবং বন্যায় কাজে বাধা সৃষ্টি করায় তা আর হচ্ছে না। নির্মাণকাজে সময় বেশি লাগায় প্রকল্পের মূল সেতু এবং নদী শাসনের কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়ার আরো ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এজন্য সরকারের ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা ব্যয় হবে বলেও জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন