ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলা আয়োজন করা যাবে

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ১:৪৩ অপরাহ্ণ ৬৩ বার পঠিত
স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলা আয়োজন করা যাবে
বিশেষ সংবাদদাতাঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যাবে।’ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর গণমাধ্যমকে জানিয়েছেন দেশের খেলাধুলার এ অভিভাবক। দেশে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর সরকারের নির্দেশে খেলাধুলার সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা সীমিতভাবে আয়োজন করা যায় কি না তা চিন্তা করবেন। এরই মধ্যে তিনি বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসে তাদের মতামতও নিয়েছেন। তখন সিদ্ধান্ত হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমতি দিলে তারা খেলা আয়োজন করবে। সে মোতাবেকই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সেখান থেকে কিছু দিক নির্দেশনাসহ সবুজ সংকেত পাওয়ার পর মঙ্গলবার সীমিত আকারে খেলাধুলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে এর আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ফুটবল এবং অনূর্ধ্ব-২১ হকি দলের আবাসিক ক্যাম্প আয়োজনের অনুমতি দিয়েছিল। ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে গাজীপুরের সারা রিসোর্টে এবং অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প শুরু হয়েছে বিমানবাহিনীর ঘাঁটিতে।

আরও পড়ুন