ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

রোববার থেকে খুলছে কুবির হল, স্থগিত থাকছে পরীক্ষা

অনলাইন সংস্করণ
৮ অক্টোবর ২০২২, ৯:১২ পূর্বাহ্ণ • ২৩২ বার পঠিত
রোববার থেকে খুলছে কুবির হল, স্থগিত থাকছে পরীক্ষা
কুবি প্রতিনিধি:
আগামীকাল রোববার (৯ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১২টার মধ্যে হল খুলে দেওয়া হবে। শনিবার দুপুরে উপাচার্যের নেওয়া এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল খুলে দেওয়া হলেও শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে থেকে হলে অবস্থান করে তারা আইডি কার্ড নিয়ে হলে উঠতে পারবে, আবাসিক হওয়ার শর্তে। এছাড়া, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তটি বহাল থাকবে বলে জানা যায়৷ এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে এ ঘটনার জের ধরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল আবাসিক হল বন্ধে ঘোষণা করে এবং পরে হল সিলগালা করে দেওয়া হয়৷ এছাড়া আগামী ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়৷

আরও পড়ুন