ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

যশোরে এতিম শিক্ষার্থীদের মাঝে মাস্ক খাবার ও কম্বল বিতরণ

অনলাইন সংস্করণ
১৬ জানুয়ারি ২০২১, ৫:১৮ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
যশোরে এতিম শিক্ষার্থীদের মাঝে মাস্ক খাবার ও কম্বল বিতরণ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
আত্মমানবতার সেবার লক্ষ নিয়ে যশোরের শার্শায় এতিম শিক্ষার্থীদের মাঝে মাস্ক, খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজ শেষে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের আয়োজনে ৬ষ্ঠ পর্বে ১হাজার ২শত শীতার্ত এতিম,পথশিশু পাগল ও ভিক্ষুকদের মাঝে খাবার,মাস্ক ও কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,প্রথম আলো যশোর বন্ধু সভার উপদেষ্টা ও সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন,যশোর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল,যশোর জেলা ছাএলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেল,নাভারণ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হক, ঝিকরগাছা ধল্লা নওয়াপাড়া হাজিরবাগ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রধান শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম,ফ্রী খাবার বাড়ি ও বাদল নার্সারির পরিচালক বাদল হোসেন,মাহমুদুল হাসান হ্রদয়,সাংবাদিক জসিম উদ্দিন,মিলন কবিরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রী খাবার বাড়িতে কম্বল ও খাবার বিতরণের সাপ্তাহিক আয়োজনে এবার এতিম ও দুঃস্থ মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে খাবার খেলেন আগত অতিথিরা।কথা দিলেন উদ্ভাবক মিজানের ফ্রি খাবার বাড়ি ও অন্যান্য সমাজ সেবামূলক যাবতীয় কর্মকান্ডের সাথে আজিবন থাকবেন এই মহৎ ব্যক্তিরা। এসময় আগত অতিথিরা ফ্রী খাবার বাড়ির যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন এবং মানবতার খাম্বাসহ সকল কর্মের জন্য উদ্ভাবক মিজানকে ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন