ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

কুমিল্লার টুপি যাচ্ছে মাধ্যপ্রাচ্যের ৭ দেশে

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২১, ৪:০৭ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
কুমিল্লার টুপি যাচ্ছে মাধ্যপ্রাচ্যের ৭ দেশে
নিজস্ব প্রতিবেদকঃ
৩টি মেশিন নিয়ে যাত্রা শুরু করে আজ ৫শ’ লোকের কর্মসংস্থান যুগিয়েছেন। তাদের মধ্যে ২শ’ পুরুষ ও ৩শ’ নারী। মেশিনের ঝকঝক শব্দ তাদের কাজের উৎসাহ যোগায়। সেই উৎসাহ থেকেই ক্ষুদ্ধসঢ়;্র পরিসরে যাত্রা করা কারখানাটি এখন লিমিটেডে পরিনত হয়েছে। তাদের পন্য যাচ্ছে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে। আর সে চিত্র খুব কাছ থেকে অবলোকন করতে। গতকাল শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ছুটে আসেন এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব একেএম আলী আহাদ খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনসহ অনেক উদ্যোক্তারা। নাবিলা রহমান ক্যাপ ইন্টার ন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর উদ্যোক্তা ইয়াকুব আলী বলেন, আমি ১৯৯৪ সালে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহন করে প্রথম স্থান অধিকার করি। আমি চাইলে রড় কোন ইসলামিক প্রতিষ্ঠানে চাকুরি নিয়ে জীবন পার করে দিতে পারতাম। কিন্তু সে দিকে না গিয়ে টুপি বানানোর চিন্তা আমার মাথায় আসে। ৩টি মেশিন নিয়ে শুরু করে এখন আমার এ প্রতিষ্ঠানে ৫শ’ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং মধ্যপ্রাচ্যের ৭টি দেশে সুনামের সাথে আমার টুপি রপ্তানী হচ্ছে। পরিদর্শন শেষে সীমিত পরিসরে আলোচনা অনুষ্ঠানে সাধারণ শিক্ষা (বিসিএস) ক্যাডার মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় ও কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলী আহসান খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, কোম্পানীর পরিচালক (রপ্তানী) মাওলানা ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, কাইয়ুম ভুইয়া, প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ। শেষে অতিথিবৃন্দকে কোম্পানীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন