ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক

মুক্তিযোদ্ধা ও সন্তানদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মানববন্ধন

অনলাইন সংস্করণ
২৮ ফেব্রুয়ারি ২০২১, ৬:২০ অপরাহ্ণ • ৯৬ বার পঠিত
মুক্তিযোদ্ধা ও সন্তানদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মানববন্ধন
ফয়সাল মবিন পলাশঃ
কোটাসহ ৭দফা দাবীতে শাহাবাগে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন এর আয়োজন করে বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ শফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মুক্তি যোদ্ধা এবং মুক্তি যোদ্ধার সন্তান ও কর্মীরা। এ সময় বক্তরা বলেন মহিলা সহ অর্ধশত বেশি মুক্তিযুদ্ধো, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পুলিশি বর্বর জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জের স্বীকার হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। বক্তরা আরও বলেন ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজিত গত ২৩ শে ফেব্রুয়ারি শাহাবাগে অবস্থান কর্মসুচিতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, শরীয়তপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, সিলেট সহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৯ থেকে ১০ সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শান্তি পূর্ণ অবস্থা কর্মসুচিত পালন কালে আন্দোলনরত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রজন্ম ও গনমাধ্যম কর্মীদের উপর সন্ধ্যার একটু আগে অতর্কিত লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে পুলিশ। এসময় অবস্থান কর্মসুচিতে অংশ গ্রহণকারী আন্দোলনরত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রজন্ম ও উপস্থিত গনমাধ্যম কর্মীরা বিভিন্ন দিকে আতংকে ছত্রভঙ্গ হয়ে পরে। পুলিশের এই অতর্কিত হামলায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলেমান মিয়া, প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান সজীব সরকার, মিজানুর রহমান, ইয়াসিন আকন্দ, প্রকৌশলী সানাউল্লাহ, মোঃ হারুনুর রশীদ তরফদার, তসলিমা রেজা, যুগ্ম মহাসচিব ফারুক খান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, তিতুমীরসহ চট্টগ্রাম বিভাগে সভাপতি কফিলউদ্দীন, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল, চট্টগ্রাম মহানগর আহবায়ক মন্জুরুল ইসলাম, সদস্য সচিব জুয়েল তজবি, কুমিল্লা জেলা আহবায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ সহ ৭০/৮০ জন আন্দোলনরত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রজন্ম ও উপস্থিত বেশ কয়েকজন গনমাধ্যম কর্মীরা গুরুতরভাবে আহত হন। মুক্তিযোদ্ধা সন্তানদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা, হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দান ইত্যাদি।

আরও পড়ুন