ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মহানবীর বিতর্কিত কার্টুন প্রদর্শন হলো ফ্রান্সের সরকারি ভবনে

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২০, ৫:২০ পূর্বাহ্ণ ৫০ বার পঠিত
মহানবীর বিতর্কিত কার্টুন প্রদর্শন হলো ফ্রান্সের সরকারি ভবনে
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হন ফ্রান্সের এক শিক্ষক স্যামুয়েল প্যাটি। ওই শিক্ষকের প্রতি সম্মান দেখাতে এবার ফ্রান্সের সরকারি ভবনে দেখোনো হয়েছে শার্লি এব্দোর সেই বিতর্কিত কার্টুন। খবর: দ্য ইন্ডিপেনডেন্টের। খবরে বলা হইয়েছে, এ সপ্তাহে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপস্থিতিতে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের পর তাকে সমাধিস্থ করা হয়। স্যামুয়েল প্যাটি হত্যাকাণ্ডের পর ফুঁসে উঠেছে ফ্রান্স। মত প্রকাশ ও বিবেকের স্বাধীনতার জন্য এই হত্যাকাণ্ডকে বড় হুমকি মনে করছেন দেশটির মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কার্টুনটি সমানে প্রচার করতে শুরু করেছেন তারা। খবরে আরও বলা হয়, ফ্রান্সের সরকারি বহুতল ভবনেও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে সেই কার্টুন। এটিকে মুসলিমদের একাংশ ইসলামের প্রতি অবমাননাকর বলে প্রতিবাদ জানিয়ে আসছেন। জানা যায়, স্যামুয়েল প্যাটি মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে একটি ক্লাস নিতে গিয়ে ওই কার্টুনটি ক্লাসে দেখিয়েছিলেন। এটি নিয়ে এক ছাত্রের বাবা তার বিরুদ্ধে ঘৃণামূলক অনলাইন ক্যাম্পেইন শুরু করে। তাকেও হত্যাকাণ্ডের পেছনে অন্যতম অভিযুক্ত হিসেবে সনাক্ত করেছে পুলিশ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন স্যামুয়েলকে বীর হিসেবে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন