ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

ভালো ব্যবহারেই রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যায়

অনলাইন সংস্করণ
৫ মার্চ ২০২১, ৫:৩৮ অপরাহ্ণ ২৬ বার পঠিত
ভালো ব্যবহারেই রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যায়
ফয়সাল মবিন পলাশঃ
রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ বলে মন্তব্য করেছেন কুমিল্লা নাভানা হসপিটালের পরিচালক চিকিৎসা প্রযুক্তিবিদ ও সহঃ চিকিৎসক মোঃআবদুল আউয়াল সরকার। তিনি বলেন, জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী, ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন। ভালো ব্যবহারেই রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যায়। শুক্রবার (০৫ মার্চ২০২১ খ্রিঃ)সকালে কুমিল্লা নগরীর ঝাউতলায় " কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ" স্টাফ কো—অর্ডিনেশন মিটিংয়ে এসব কথা বলেন তিনি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুলের সভাপতিত্বে নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোছাইন,মোঃ হাবিবুর রহমান। মেডিকেল অফিসার ডাঃআতিক, ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। বক্তারা বলেন, দেশ ও জাতির প্রতি একটা  সেবার মনোভাব নিয়ে  নিজের দায়িত্ব — কর্তব্য পালন  করতে হবে।  দেশকে ভালোবাসতে  হবে, মানুষকে  ভালোবাসতে  হবে। মানুষের জন্য  কাজ করতে  হবে। তাই চিকিৎসা পেশার  সাথে যারাই  জড়িত তাদের  বুকের ভেতর যত কষ্টই  থাক, হাসি মুখে রোগীকে  সেবা দিতে হবে। নার্সরা ২৪  ঘণ্টা রোগীদের সেবা দিয়ে  থাকেন। তাই নার্সরাই রোগীদের  সবচেয়ে আপনজন। এ সত্যকে উপলব্ধি করেই কুমিল্লা নাভানা হসপিটালের নার্সবৃন্দ কর্তৃক রোগীদের হাঁসি মুখে নিজ হাতে ওষুধ খাওয়ানো নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন