ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

ভারত এখন করোনা ভাইরাসের হটস্পট

অনলাইন সংস্করণ
৩ সেপ্টেম্বর ২০২০, ৪:৩৯ পূর্বাহ্ণ ২৮ বার পঠিত
ভারত এখন করোনা ভাইরাসের হটস্পট
আন্তর্জাতিক ডেস্কঃ গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। একদিনে দেশটিতে সর্বোচ্চ ৮২ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা প্রায় সাড়ে ৩৮ লাখ। এরমধ্যে আগস্ট মাসেই শনাক্ত হয়েছে প্রায় ২০ লাখ। নতুন করে এক হাজার ২৬ জনসহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ হাজারের বেশি। মহারাষ্ট্রকে করোনার কেন্দ্র হিসেবে ধরা হলেও সম্প্রতি উত্তর প্রদেশ, ঝাড়খান্ড, ছত্তিশগড় ও ওড়িশ্যায় করোনার প্রকোপ বেড়েছে। এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার সারা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। বিশ্বে করোনা শনাক্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬২ লক্ষ ৯০ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জনের। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ এক হাজারের বেশি মানুষ। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৮৯৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিলের পরেই তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এক মাস লকডাউন থাকার পর অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে পেরু। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন