ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ভগ্নিপতির থাপ্পড়ের প্রতিশোধ নিতে ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যা

অনলাইন সংস্করণ
২৭ আগস্ট ২০২০, ৭:০৯ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
ভগ্নিপতির থাপ্পড়ের প্রতিশোধ নিতে ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভগ্নিপতির সঙ্গে টাকার লেনদেনের রাগে ভাগ্নে-ভাগ্নিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর লাশ খাটের নিচে রেখে দেন মামা বাদল মিয়া। গ্রেপ্তারের পর পুলিশের কাছে বাদল মিয়া জোড়া খুনের কথা স্বীকার করেন। বুধবার (২৬ আগস্ট) ঢাকার সবুজবাগ থানাধীন এলাকা থেকে বাদল মিয়াকে গ্রেপ্তার করে বাঞ্ছারামপুর থানার পুলিশ। এর আগে গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র কামরুল হাসান (১০) ও বাঞ্ছারামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শিফা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাদল বাহরাইন থাকাকালে দোকান করার জন্য তাঁর ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেন। এর মধ্যে তিনি তিন লাখ টাকা ফেরত দেয়ন। বাকি ১০ লাখ টাকা ফেরত না দেওয়ায় কামাল উদ্দিনের সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর। সপ্তাহ খানেক আগে বাদলকে এজন্য থাপ্পড়ও মারেন কামাল উদ্দিন। সেই রাগে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বাদল মিয়া। ঘটনার দিন সোমবার তাঁর রুমে গেলে দরজা বন্ধ করে উচ্চশব্দে স্পিকার বাজিয়ে ভাগ্নে কামরুলের হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বাদল। পরে লাশ খাটের নিচে রেখে দেন। এ সময় ভাগ্নি শিফা আক্তার ঝাড়ু দিতে গিয়ে তা দেখে ফেললে তাকেও গলা কেটে হত্যা করেন মামা বাদল মিয়া। পরে তাদের লাশ কৌশলে নিজ ঘরের খাটের নিচে রেখে দেন। বাদল মিয়া কুমিল্লার হোমনা উপজেলার দাউদপুর গ্রামের বাসিন্দা। তিনি লকডাউনের আগে বাহরাইন থেকে দেশে আসেন। দেশে আসার পর এলাকায় গোষ্ঠীগত দাঙ্গার কারণে মামলা হলে বাদল পালিয়ে থাকার জন্য গত ৩০ জুন থেকে ভগ্নিপতি কামাল উদ্দিনের বাড়ি বাঞ্ছারামপুরের সলিমাবাদ গ্রামে চলে আসেন এবং ভগ্নিপতির বসত ঘরের এক পাশে একটি কক্ষে বসবাস করতেন। এদিকে সোমবার ঘটনার পর থেকেই বাদল পলাতক ছিলেন। হত্যার ঘটনায় নিহতদের বাবা কামাল উদ্দিন বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন এবং এই মামলায় আসামি বাদল মিয়াকে গ্রেপ্তার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

আরও পড়ুন