ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হত দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনলাইন সংস্করণ
১৭ জানুয়ারি ২০২১, ৫:৫২ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত
বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হত দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফয়সাল মবিন পলাশ:
রবিবার (১৭ জানুয়ারি) কুমিল্লা টাউন হলে সন্ধ্যা ৬ টায় বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হত দরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ম্যাগাজিন অনুষ্ঠান টক ঝাল মিষ্টির আয়োজন করেন কুমিল্লার বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। "বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন" কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মোঃ আবুল কাশেমর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেদায়েত মসুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। এ সময় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক মোঃ মুরশেদ আলম, যমুনা ব্যাংক কুমিল্লা কান্দিরপার শাখার ব্যবস্থাপক নূর ই আলম সিদ্দিকী, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও বাংলাদেশ ৬৪ জেলা সাংবাদিক ফোরাম কুমিল্লা জেলার আহবায়ক সাংবাদিক ফয়সাল মবিন পলাশ, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল এর যুগ্ম আহবায়ক কামরুজ্জামান জনি, বাংলাদেশ ৬৪ জেলা সাংবাদিক ফোরাম কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক সাংবাদিক প্রদিপ দে সহ বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য আদিল, মিলি, দুরন্ত, গনি, টিটু, মামুন, মহিন, নুসরাত, বুবলি,দিপু, সোহেলসহ আরো অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শীতবস্ত্র প্রদানের জন্য আশ্বাস দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় সংসদ সদস্য আ ক ম বাহার এমপি মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত সহ সকল বক্তরা তাদের বক্তব্য শেষ করেন। এ সময় বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত রসুল ও ডান্স ডিরেক্টর সালমান জনির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নাচ ও গান পরিবেশন করেন।

আরও পড়ুন