ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

অনলাইন সংস্করণ
৮ জুন ২০২১, ৬:৪২ অপরাহ্ণ • ৬৭ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার এশার নামাজের পর বিএমচর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বেতুয়াবাজার বায়তুল মামুর জামে মসজিদের পাশে কবরস্থানে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত করা হয় বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানকে। এরআগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনা হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান (৭৭) গত শুক্রবার ৪ জুন বিকেল ৪টার দিকেসংযুক্ত আরব আমিরাতের শারজার মোহাম্মদ বিন জায়েদ হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জানাযায় অংশ নেন এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের জীবনী নিয়েসংক্ষিপ্ত আলোচনা করেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীরপ্রতীক, রামুর বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, জেলা আওয়ামীলীগেরমুক্তিযোদ্ধা সম্পাদক এসএস কামাল উদ্দিন, বন পরিবেশ সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, কক্সবাজার পৌরআওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহীদ আবদুল হামিদের ভাই মনজুরুল কাদের, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএমজাহাংগীর আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাস্টার আবুল কালাম আজাদ ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদেও বিভিন্নস্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ মরহুমের নামাজে জানাযায় অংশ নেন। এর আগে থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানকে রাষ্ট্রীয় সালাম দেন। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের উপস্থিত ছিলেন। আপনার মন্তব্য দিন

আরও পড়ুন