ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

বিজয়া দশমী - সুকৃতি ভট্টাচার্য্য

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২০, ২:২৭ অপরাহ্ণ • ২১০ বার পঠিত
বিজয়া দশমী - সুকৃতি ভট্টাচার্য্য
ভোর হতেই বিজয়ার ঘন্টা মনে বাজে, আজ সারা দিন মন্দিরে কাটবে নানা কাজে। মাকে সাজাবে কূলবধুরা তেল পান সিদুঁরে বিকেল হতেই মায়ের বহর চলবে বেদনা বিধূরে। চলবে সিদুঁর খেলা এয়োতে এয়োতে রমনীরা থাকবে ব্যস্ত সিদুঁর মাখাতে। কাঁসর ঘন্টা ঢাকঢোল বাজবে ক্ষনে ক্ষনে তিনদিন ধরে পুজিছে কেউবা মনে মনে। বিদায় দিতে চায় না মন কেঁদে উঠে ক্ষনে ক্ষনে, চিৎকার করে কেঁদে বলতে চাই মাগো থাকো চিরদিন। বাপের বাড়ি সামর্থ্য যে নেই কদর করতে প্রতিদিন। তুমি ও থাকতে পারবে না মা শিব ঠাকুর রয়েছে প্রহরায় সময়ের কাজ সময়ে না হলে জায়গা দেবে না তোমায়। বাপের বাড়ি ছেড়ে যেতে কান্না সবার পায় দুপুরে আজ এক পসলা বৃষ্টি হলো তাই। উলুধ্বনি দিয়ে যেমন তোমায় করেছি বরণ ঢাক ঢোল বাজিয়ে তেমন যাবে বির্সজন একটি বছর পর আবার আসবে ফিরে যেতে হয় আজ তাই যাবে ছেড়ে।

আরও পড়ুন