ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুবিতে আনন্দ র‍্যালি

অনলাইন সংস্করণ
৩ মার্চ ২০২১, ৮:৪১ পূর্বাহ্ণ ৪৮ বার পঠিত
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুবিতে আনন্দ র‍্যালি
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে আনন্দ র‍্যালি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। বুধবার (৩ মার্চ) বেলা ১২টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ র‍্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়। পূর্বনির্ধারিত কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ, উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ র‌্যালিতে অংশ নেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন