ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ফ্রান্সের প্যারিসে ক্লাসে মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় রাস্তায় শিক্ষককে গলাকেটে হত্যা

অনলাইন সংস্করণ
১৭ অক্টোবর ২০২০, ৬:৫০ অপরাহ্ণ ৫৮ বার পঠিত
ফ্রান্সের প্যারিসে ক্লাসে মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় রাস্তায় শিক্ষককে গলাকেটে হত্যা
আন্তর্জাতিক ডেস্কঃ গত শুক্রবার ফ্রান্সের প্যারিসে ঘটেছে এই ঘটনা।ক্লাসে ইসলামের নবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র দেখানোয় শিক্ষককে গলাকেটে হত্যা করেছে এক হামলাকারী।ইতোমধ্যে ঐ হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচ টায় প্যারিসের উত্তর-পশ্চিমে ‘কনফ্ল্যানস স্যান্তে-হোনরিন’ অঞ্চলে একটি স্কুলের কাছে ঘটে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, হামলার শিকার ঐ ব্যক্তি ইতিহাসের শিক্ষক ছিলেন, যিনি সম্প্রতি ক্লাসে নবীর ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, সন্দেহভাজন হামলাকারী ব্যক্তির সঙ্গে একটি ছুরি ও বন্দুক ছিল, গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে ৬০০ মিটার দূরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত ওই শিক্ষক প্রায় ১০ দিন আগে নবীর ব্যঙ্গচিত্র নিয়ে ‘বিতর্কের’ জন্য একটি আলোচনা শুরু করেন। এনিয়ে তিনি হুমকিও পান।দেশটির প্রেসিডেন্ট এমাম্যুয়েল ম্যাক্র ঘটনাস্থল পরিদর্শনের পরিকল্পনা করছেন বলে খবরে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি

আরও পড়ুন