ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

পেঁয়াজে ৫ টাকার অধিক মুনাফা করলেই ব্যবস্থা

অনলাইন সংস্করণ
১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ অপরাহ্ণ ৪০ বার পঠিত
পেঁয়াজে ৫ টাকার অধিক মুনাফা করলেই ব্যবস্থা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টিকারী ব্যবসায়ী ও আড়তদারদের বিরুদ্ধে কঠোর পদপে নেয়ার যৌথ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ও দোকান মালিক সমিতি। পেঁয়াজের ক্রয়মূল্যের সাথে পরিবহন খরচ ও আনুষাঙ্গিক খরচ যুক্ত করে ৫ টাকা মুনাফার বেশি দরে বিক্রি করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কমিল্লার জেলা প্রশাসক। কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে কুমিল্লা দোকান মালিক সমিতি ও আড়তদারদের সাথে গতকাল বুধবার এক মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, পেঁয়াজের আড়তদার ও বিক্রেতাদেও সঙ্গে ক্রয় রশিদ রাখতে হবে। রশিদ ছাড়া অতিরিক্ত মুনাফা লাভের আশায় পেঁয়াজ মজুদ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, সহ-সভাপতি রেজাউল করিম ও মো. আমিনুল ইসলাম। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, পেঁয়াজের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। কুমিল্লার বাজারে যাতে পেঁয়াজের মূল্যে কোন অস্থিরতা না থাকে এবং ভোক্তাগণ কোন প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, সে-০জন্য জেলা দোকান মালিক সমিতির সাথে প্রশাসনের বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আড়ত এবং পাইকারী ব্যবসায়ীরা বন্দর কিংবা ঢাকা থেকে পেঁয়াজ আমদানি করলে পরিবহনসহ যাবতীয় খরচ এবং লাভসহ ৫ টাকার উর্ধে কেউ পেঁয়াজ বিক্রি করতে পারবে না। ঠিক একইভাবে খুচরা ব্যবসায়ীরাও পরিবহন, দোকান ভাড়া ও অন্যান্য খচর এবং লাভসহ ৫ টাকার বেশিতে বিক্রি করতে পারবে না। ভোক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সকল ক্রয়-বিক্রয়ের রশিদ সংগ্রহে রাখতে হবে। েেজলা প্রশাসক আরও বলেন, ক্রয়-বিক্রয়ের বিষয়টি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো। সেই নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম থাকবে। ওই টিমসব সময় তদারকি করবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন বলেন, দোকান মালিক সমিতি ও প্রশাসনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো পেঁয়াজ ব্যবসায়ীদের মানতে হবে। আপদকালীন সময়ে কোন ব্যবসায়ী অসৎ পন্থা অবলম্বন করলে এবং তার বিরুদ্ধে প্রশাসন যেকোন বিচার ব্যবস্থা গ্রহণ করলে আমরা তা মেনে নেব। এই বিষয়ে সাংগঠনিকভাবে আমাদের কোন ছাড় নেই। তিনি আরও বলেন, করোনাভাইরাসের মহামারীতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। আর যাতে ক্ষতির সম্মুখীন না হই এবং জেল-জরিমানা দিতে না হয়, সেইন্য পেঁয়াজ বিক্রয়ের বিষয়ে জেলা প্রশাসনের সিদ্ধান্ত মেনে চলবেন সবাই। ব্যবাসীয়দের মধ্যে আরও উপস্থিত ছিলেন চকবাজার মার্কেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মো. লিটন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সামদানী সুমন, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান বিপুসহ পেঁয়াজ আড়াতদার ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন