ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

পুনরায় সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হলো লোটাস কামাল ও মুজিবুল হক

অনলাইন সংস্করণ
৮ ডিসেম্বর ২০২২, ৩:২৬ অপরাহ্ণ • ১২২ বার পঠিত
পুনরায় সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হলো লোটাস কামাল ও মুজিবুল হক

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এবং সাধারণ সম্পাদক পদে মুজিবুল হক মুজিব পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় তাদেরকে সভাপতি-সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। দুপুর দুইটার লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি। সম্মেলন পরিচালনা করেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আবুল হাশেম খাঁন এমপি। সম্মেলনের শেষ পর্যায়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন শেখ ফজলুল করিম সেলিম এমপি। এসময় আ হ ম মুস্তফা কামালকে পুনরায় সভাপতি এবং মুজিবুল হক মুজিবকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

আরও পড়ুন