ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

দৌলতখান ভবানীপুর ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ

অনলাইন সংস্করণ
১৫ সেপ্টেম্বর ২০২০, ৭:১৮ অপরাহ্ণ ২০ বার পঠিত
দৌলতখান ভবানীপুর ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ দৌলতখানে বঙ্গোপসাগরের জলসীমায় মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে সামাজিক দূরত্ব মেনে দ্বিতীয় দফায় ৩০ কেজি করে সরকারি বিশেষ ভিজিএফের চাল বিতরণ করেন ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এর উপস্থিতিতে প্রত্যেক জেলেকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। ভবানিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু জানান, কার্ড ধারী সকল জেলেকেই আমরা সরকারি সহায়তা দিতে শুরু করেছি। আজ ৫১৪ জন জেলেকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। এবং তা সঠিক ভাবে ওজন পরিমাপ করে দেয়া হয়। এসময় ইউনিয়ন সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন