ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৩ জুন থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা

অনলাইন সংস্করণ
৪ জুন ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ণ • ৫৭ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৩ জুন থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
 ১৩ জুন থেকে  স্বাস্থ্যবিধি  মেনে সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বৃহস্পতিবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা হবে। যে পরীক্ষা গুলোর রুটিন করা ছিলো সেগুলো অগ্রাধিকার পাবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। আর ক্লাসটেস্ট, এসাইনমেন্ট, ভাইবা এসব শিক্ষকরা চাইলে অনলাইনে নিতে পারবে।’
প্রসঙ্গত, দেশে করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারী সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে সশরীরে এবং অনলাইনে ক্লাস-পরীক্ষা নিতে পারবে।

আরও পড়ুন