ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বিতরণ

অনলাইন সংস্করণ
২৪ মার্চ ২০২১, ১২:০৬ অপরাহ্ণ • ৬২ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বিতরণ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের (ড. দুলাল নন্দী-ড. জুলহাস মিয়া) উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ "অসমাপ্ত আত্মজীবনী" বই বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৪ মার্চ) বেলা ১১ঃ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এই বই বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয় এতে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়ার সঞ্চালনায় এবং ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মহান নেতা যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। তিনি একটি উন্নত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু ১৯৭৫ এর কালো রাতে সে স্বপ্ন শেষ করে দেওয়া হয়। পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" পড়ে আমরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ কে এগিয়ে নিয়ে যেতে পারব। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, আইন অনুষদের ডিন রশিদুল ইসলাম শেখ, প্রকৌশল অনুষদের ডিন মো. তোয়াফেল আহমেদ, ছাত্র পরামর্শক ও নির্দেশক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন