ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ একাংশের আলোচনা সভা

অনলাইন সংস্করণ
১৮ জানুয়ারি ২০২১, ১১:৩১ পূর্বাহ্ণ ২৯ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ একাংশের আলোচনা সভা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কমিটির সদস্য সচিব ড. মোঃ মোকাদ্দেসুল ইসলামের সঞ্চালনায় সদস্য পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, "বঙ্গবন্ধু এবং তাঁর আদর্শ আমাদের জাতীয় জীবনে প্রতিফলিত হওয়া জরুরি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্য পরিচালনার জন্য বঙ্গবন্ধু পরিষদ সর্বদা সজাগ দৃষ্টি রাখবে এই আশাবাদ ব্যাক্ত করছি।"

আরও পড়ুন