ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অনলাইন সংস্করণ
১৪ ডিসেম্বর ২০২০, ৩:০০ অপরাহ্ণ ২৭ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি: 
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া হয়। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় এবং শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শহীদ মিনার এবং বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।   পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতি সভাপতি রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার নৃশংসতা ও মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে ভাবগাম্ভীর্য আলোচনা করেন। একই সাথে মুক্তিযুদ্ধ চেতনাকে বুকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জ্ঞান অর্জনের আধার হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, অর্থনীতি বিভাগের সভাপতি ড. মোঃ শামীমুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন