ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আজ

অনলাইন সংস্করণ
১৩ ডিসেম্বর ২০২০, ৫:০৫ পূর্বাহ্ণ • ৬২ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আজ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি: 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১ এর নির্বাচন আজ ১৩ই ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হক। প্রধান নির্বাচন কমিশনার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ জানান, শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ এ কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩০ নভেম্বর আহ্বান করা শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

আরও পড়ুন