ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা বিভাগের দাবিতে নগরের কান্দির পার পুবালী চত্বরে আজ ২৪ অক্টোবর বিকেলে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সমাবেশের সমাপনী বক্তব্য দেন কুমিল্লা সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠন ‘একতাই শক্তি’–র প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজ কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবন। তিনি বলেন, “ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের দিক থেকে কুমিল্লা জেলা অন্যতম; বিভাগ হওয়ার সমস্ত যোগ্যতা কুমিল্লার আছে। জনগণের দাবি স্পষ্ট — কুমিল্লা বিভাগ। এই দাবিই আমাদের একমাত্র লক্ষ্য।” মানববন্ধনে বক্তব্য রাখেন আরও অনেকে — সেইভ দ্যা হিউমেন সোসাইটি–র প্রধান নির্বাহী গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সী, সমাজকর্মী আব্দুল হান্নান, হৃদয়ে কুমিল্লা–র প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসাইন, কাতার প্রবাসী জাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক শরীফ সরকার, স্বেচ্ছাসেবী হাসান আলি খোকন, সমাজসেবী সত্যাধিকারী রেখা গার্মেন্টসের মোঃ রকি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি থেকে হোসাইন শাকিল শাহাদাত, একতাই শক্তি–র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, নিরাপদ সড়ক আন্দোলন–এর ইমতিয়াজ হোসেন, বিডি ক্লিন–এর মোসলেহ উদ্দিন মোল্লা, এবং বন্ধু মহল ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ–এর সাজিদুল ইসলাম রাফিসহ জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মানববন্ধন শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম। সমাজকর্মী গোলাম সামদানী বলেন, “কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। আমরা অন্য জেলার তুলনায় সকল ক্ষেত্রে এগিয়ে আছি। সময়ের দাবি এখনই কুমিল্লা বিভাগ দেওয়া।” তিনি আরও জানান, বিভাগ দান না হলে সম্মিলিতভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় অংশগ্রহণকারীরা এক মঞ্চে এসে স্থায়ীভাবে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানান এবং একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা জরুরি ভিত্তিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য জনগণের দাবি মেনে নেয়ার অনুরোধ জানায়। মানববন্ধন ও সমাবেশ সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়। সমাবেশে অংশ নেওয়া সকল সংগঠন ও ব্যক্তি কুমিল্লার উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের উপর জোর দেন।

আরও পড়ুন