ঢাকা • ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় রাতের আকাশে ড্রোন নিয়ে আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’ নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম ইউএনও হচ্ছেন মোঃ শহিদুল ইসলাম কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৩৭ জন, মোট আক্রান্ত ৩৬৯৯

অনলাইন সংস্করণ
২ জুলাই ২০২০, ১:০৮ অপরাহ্ণ • ১১০ বার পঠিত
কুমিল্লায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৩৭ জন, মোট আক্রান্ত ৩৬৯৯

ডেস্ক রিপোর্টঃ

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৯৮২ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ৪ জন, বরুড়া উপজেলার ১১ জন, লালমাই উপজেলার ৮ জন, আদর্শ সদর উপজেলার ৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১৬ জন, নাঙ্গলকোট উপজেলার ৭ জন, মনোহরগঞ্জ উপজেলার ৮ জন, হোমনা উপজেলার ১৫ জন, তিতাস উপজেলার ৪ জন, লাকসাম উপজেলার ৬ জন, দাউদকান্দি উপজেলার ১ জন, মুরাদনগর উপজেলার ৮ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ জন, চৌদ্দগ্রাম উপজেলার ২৬ জন, বুড়িচং উপজেলার ৩ জন, মেঘনা উপজেলার ৫ জন ও চান্দিনা উপজেলার ৪ জন।

উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩১ জন, মুরাদনগর ২৫১ জন,কুমিল্লা সিটি কর্পোরেশন ৯৮২ জন, লাকসাম ২১৯ জন, চান্দিনা ২০৫ জন, তিতাসে ৯৯ জন, দাউদকান্দি ১৪৮ জন, বরুড়া ১২১ জন, বুড়িচং ১৭৪ জন, মনোহরগঞ্জ ১০২ জন, ব্রাহ্মণপাড়া ৫৮ জন, নাঙ্গলকোট ২১৩ জন, হোমনা ১৩০ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১০৮ জন, লালমাই ৫৯ জন, চৌদ্দগ্রাম ২৯৮ জন, আদর্শ সদর ১৪৫ জন, মেঘনা ৩৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৩৬৯৯ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৪৫২ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৬৭৩ জনের। এর মধ্যে ৩৬৯৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১০৩ জন এবং সুস্থ হয়েছে ১৬১৩ জন।

আরও পড়ুন