ঢাকা ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

কুমিল্লায় দিন দুপুরে ব্যবসায়ী নেতাকে কুপিয়েছে আটজন

অনলাইন সংস্করণ
২৭ ডিসেম্বর ২০২০, ৪:৩২ অপরাহ্ণ ১৩ বার পঠিত
কুমিল্লায় দিন দুপুরে ব্যবসায়ী নেতাকে কুপিয়েছে আটজন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীতে দিন দুপুরে ব্যবসায়ী নেতা বাপ্পি খন্দকারকে কুপিয়েছে আটজন দুর্বৃত্ত। আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার (২৭ ডিসেম্বর) নগরীর কুমিল্লা হাইস্কুলের নিকট এই ঘটনা ঘটে। তার বাসা নগরী সংলগ্ন সদর উপজেলার চাঁনপুরে। বাপ্পি রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় আতংক নেমে আসে। ব্যবসায়ীরা ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করেন। বাপ্পির বন্ধু সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলী কুমিল্লা হাইস্কুলের সামনে বাপ্পি ও তার ভাই রাকিবের উপর হামলা করে চাঁনপুর এলাকার কামাল খন্দকারসহ ভাড়াটিয়া আটজন সন্ত্রাসী। তারা হাতে পায়ে রাম দা দিয়ে কুপিয়েছে। ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হয়েছে। তারা বাপ্পিকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আরেকটি সূত্র জানায়, বাপ্পি ও কামাল চাঁনপুরে আওয়ামী লীগের একটি পক্ষের দুই নেতার গ্রুপের নেতৃত্ব দেয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন,দুই পক্ষ মামাতো ফুফাতো ভাই। তাদের এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের থানায় ও আদালতে জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন