ঢাকা ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
১৭ জুন ২০২৬, ৮:১০ অপরাহ্ণ ২৪ বার পঠিত
ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল-আমিন (২৫)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর একটি দল তাদের গ্রেপ্তার করে। ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি পল্লবীসহ মিরপুরের বিভিন্ন এলাকায় বেশকিছু কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপ এর মধ্যে অন্যতম। বুধবার র‌্যাব-৪ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংটির সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করে।


র‍্যাব জানায়, কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ ছাড়াও বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, মারামারি, ছিনতাই, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সবশেষ গত ২৩ মে সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয় গাড়িতে করে বাসায় ফেরার পথে গ্রেপ্তার ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।

ওই ঘটনার পর র‍্যাব-৪ মারামারির ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুন