ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

অনলাইন সংস্করণ
১৭ জুন ২০২৬, ৯:১১ অপরাহ্ণ ৮৩ বার পঠিত
কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার(১৭জুন) দুপুর উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার নাম মানিক মিয়া (৪২)। তিনি কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক। তিনি বলেন, ‘ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিহতের ছোট ভাই রাজিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘রাজিব মিয়া বুধবার দুপুরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজিব মিয়া ক্ষিপ্ত হয়ে মানিক মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলার বাম পাশে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন