ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৪৪

অনলাইন সংস্করণ
১৬ আগস্ট ২০২০, ১:৩১ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৪৪
ডেস্ক রিপোর্টঃ আজ ১৬ আগস্ট কুমিল্লা জেলায় নতুন করে আরও ৪৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৭ জনে। আজকের রিপোর্টে নতুন করে সিটি করপোরেশনের ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৫৬ জন হলো। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২ জন, বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দেবিদ্বারে ১০ জন, মুরাদনগরে ৩ জন, দাউদকান্দিতে ৪ জন, হোমনায় ৭ জন, তিতাসে ১ জন, চৌদ্দগ্রামে ২ জন, চান্দিনায় ২ জন ও মনোহরগঞ্জে ১ জন। আজকের রিপোর্টে ৭২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৩১ জন, চান্দিনার ১ জন, মনোহরগঞ্জের ৭ জন, বুড়িচংয়ের ১৪ জন, দেবিদ্বারের ১১ জন ও নাঙ্গলকোটের ৮ জন। আজ ১৬ আগস্ট বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৮ হাজার ৯৮৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ১৮৮ জনের। এর মধ্যে ৬ হাজার ২৩৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৬ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৭৫৩ জন।

আরও পড়ুন