ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪৭, মৃত্যু ১

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ • ৮২ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪৭, মৃত্যু ১

ডেস্ক রিপোর্টঃ

আজ ৭ আগষ্ট কুমিল্লা জেলায় আরও ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৪ জনে।
আজকের রিপোর্টে বুড়িচংয়ে ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৫০ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২২ জন, চৌদ্দগ্রামে ৩ জন, বুড়িচংয়ে ৪ জন, আদর্শ সদরে ২ জন, চান্দিনায় ৩ জন, নাঙ্গলকোটে ৬ জন, বরুড়ায় ৩ জন, সদর দক্ষিণে ৩ জন ও লালমাইয়ে ১ জন।

আজকের রিপোর্টে সদর দক্ষিণের ৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে।
আজ ৭ আগস্ট বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৮ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৬৪০ জন, লাকসামে ৩৭২ জন, চান্দিনায় ২৫৮ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২৩৮ জন, বুড়িচংয়ে ২৫৭ জন, মনোহরগঞ্জে ১৭৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৬ জন, নাঙ্গলকোটে ৩৭৬ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৭২ জন, লালমাইয়ে ১০৩ জন, চৌদ্দগ্রামে ৫২১ জন, আদর্শ সদরে ১৯৬ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৭ হাজার ৮০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৬ হাজার ১১৩ জনের। এর মধ্যে ৫ হাজার ৭৭৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫০ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ২৮৬ জন।

আরও পড়ুন