ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৯ জন, মোট আক্রান্ত ৩৭৭৮

অনলাইন সংস্করণ
৩ জুলাই ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ • ৭১ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৯ জন, মোট আক্রান্ত ৩৭৭৮

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১০১০ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান, এছাড়া ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ১০ জন, লাকসাম উপজেলার ৭ জন, হোমনা উপজেলার ১১ জন, চৌদ্দগ্রাম উপজেলার ২০ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২৮ জন ও বুড়িচং উপজেলার ৩ জন।

উপজেলা য় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩১ জন, মুরাদনগর ২৫১ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১০১০ জন, লাকসাম ২২৬ জন, চান্দিনা ২০৫ জন, তিতাসে ৯৯ জন, দাউদকান্দি ১৪৮ জন, বরুড়া ১২১ জন, বুড়িচং ১৭৭ জন, মনোহরগঞ্জ ১০২ জন, ব্রাহ্মণপাড়া ৫৮ জন, নাঙ্গলকোট ২১৩ জন, হোমনা ১৪১ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১১৮ জন, লালমাই ৫৯ জন, চৌদ্দগ্রাম ৩১৮ জন, আদর্শ সদর ১৪৫ জন, মেঘনা ৩৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৩৭৭৮ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৫০৬ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৮৭৭ জনের। এর মধ্যে ৩৭৭৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১০৩ জন এবং সুস্থ হয়েছে ১৬১৩ জন।

আরও পড়ুন