ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লায় ‍এসেছে করোনার টিকা

অনলাইন সংস্করণ
৩১ জানুয়ারি ২০২১, ৬:১৩ পূর্বাহ্ণ ২৭ বার পঠিত
কুমিল্লায় ‍এসেছে করোনার টিকা
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আজ রবিবার (৩১ জানুয়ারি) ভোরে কুমিল্লায় পৌঁছেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ভ্যাকসিন প্রয়োগ শুরুর হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভোরের দিকে ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় করোনা প্রতিরোধক ভ্যাকসিন। কুমিল্লার জেলার জন্য ২৪ কার্টন ভ্যাকসিন এসেছে বলে জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান । সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘খুবই ভালো লাগছে যে আমরা আমাদের চাহিদা মতো ভ্যাকসিন পেয়েছি। পূর্ণ নিরাপত্তায় রোববার ভোরে আমরা ভ্যাকসিনগুলো গ্রহণ করেছি। কুমিল্লা জেলার জন্য ১ লাখ ৩৪ হাজার ১২৫ জনের জন্য টিকার চাহিদা উত্থাপন করা হয়। জনপ্রতি দুটি করে ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা চাওয়া হয়। চাহিদা অনুযায়ী ১২০০ ভায়ালের (প্রতি ভায়ালে ১০ ডোজ) ২৪ কার্টন টিকা এসেছে জেলায়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদসহ ভ্যাকসিন রিসিভ কমিটির সবাই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন