ঢাকা ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ

কুমিল্লায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার

অনলাইন সংস্করণ
১৯ জানুয়ারি ২০২১, ৪:১৫ অপরাহ্ণ ৩২ বার পঠিত
কুমিল্লায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় শীতার্থ এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের আয়োজনে পদুয়ার বাজার জামিয়াতুস সুন্নাহ্ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল, সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পেশাগত দায়িত্বের অন্তর্ভুক্ত না হলেও এটি একটি মানবিক কাজ। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন পুলিশের সদস্যরা। কুমিল্লা জেলা পুলিশকে জনগণের আশ্রয়স্থলে পরিণত করা হবে। তিনি পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মডেল থানার পরদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, সেকেন্ড অফিসার এস আই খাদেমুল বাহার, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রোটাঃ আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, রোটাঃ গাজী ছাদেকুর রহমান, শফিকুল আলম, তিশা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেন অপু, সমাজ সেবক সাইফুল ইসলাম বাবুল, আব্দুর রব, জাহিদ আলমসহ বিভিন্ন প্রিন্ট ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন