ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লায় তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

অনলাইন সংস্করণ
৩০ নভেম্বর ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ণ ৩৬ বার পঠিত
কুমিল্লায় তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
  • অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩টায় জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন,গতকাল রাতে কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস দাড়িয়ে ছিল। রাত ৩টায় দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন