ঢাকা ২২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে বিদ্ধ চাইনিজ কুড়াল, হাসপাতালে ভর্তি বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা? মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে বিদ্ধ চাইনিজ কুড়াল, হাসপাতালে ভর্তি

অনলাইন সংস্করণ
২১ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ ৫০ বার পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে বিদ্ধ চাইনিজ কুড়াল, হাসপাতালে ভর্তি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীদের ছোড়া চাইনিজ কুড়াল তার পায়ে বিদ্ধ হয়ে আটকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হোসেন জগন্নাথপুর এলাকার বাবা শাহ বাড়ির মৃত সাজু সরদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিলেন জাহাঙ্গীর। ঘটনার দিন তিনি কথিত কিশোর গ্যাং সদস্য বাদলকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বাদল, স্বাধীন, রিয়াজ, পাভেল, সৌরভসহ ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হলে সেটি তার পায়ে বিদ্ধ হয়ে আটকে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে আহত জাহাঙ্গীরের পরিবার অভিযোগ করে, এলাকায় একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন