ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুবি শিক্ষার্থী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ

অনলাইন সংস্করণ
২৮ সেপ্টেম্বর ২০২১, ৮:০৪ পূর্বাহ্ণ ৩১ বার পঠিত
কুবি শিক্ষার্থী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০ মিটার দূরে হাজী ভিলা সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। আহত মাইক্রোবাস চালকের নাম মোহাম্মদ রাকিব (২০)। তিনি মূলত মাইক্রোবাসটির সহকারী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা শহরমুখী শিক্ষার্থী বাসটি হাজী ভিলার সরু মোড়টি অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে এর সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মাইক্রোবাস চালক আহত হলে তৎক্ষনাৎ তাকে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত মাইক্রোবাস চালকের আত্মীয় মোহাম্মদ রানা বলেন, রাকিবকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছু টেস্ট (নিরীক্ষা) দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো। বিশ্ববিদ্যালয়ের বাসে থাকা শিক্ষার্থী গল্প মাহমুদ বলেন, আমাদের বাসটি স্লো গতিতেই যাচ্ছিল। তবে বিপরীত দিক আসা মাইক্রোবাসটি কোনধরনের সংকেত না দিয়ে অতিদ্রুত রাস্তা অতিক্রম করতে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসের সাথে সংঘর্ষ ঘটে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন বলেন, ঘটনাটি আমি মাত্র শুনেছি। বাকিটা খোঁজ নিয়ে বলতে পারবো। আমাদের বাস চালক অপরাধী হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন