ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ড. শামীম সাধারণ সম্পাদক ড.কামাল

অনলাইন সংস্করণ
১৩ ডিসেম্বর ২০২০, ৪:৫৮ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
কুবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ড. শামীম সাধারণ সম্পাদক ড.কামাল
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদের সবগুলোই আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল (শামীম-কামাল) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহন কার্যক্রম চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো:সাদেকুজ্জামান, মোহাম্মদ মাকসুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো:মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো: আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব,ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো: রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো: তোফায়েল আহমেদ, মো: নাজমুল হক এবং আমান মাহবুব।

আরও পড়ুন