ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

অনলাইন সংস্করণ
৩ জানুয়ারি ২০২১, ৩:১৯ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
কুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (০৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনর নেতৃত্বে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন কমিটির সদস্যরা। এ সময় ড. শামিমুল ইসলাম বলেন," আমরা জাতির পিতার আদর্শে বিশ্বাসী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মযজ্ঞকে সামনের পথে বাধাহীন ভাবে এগিয়ে নেয়ার জন্য উপাচার্যকে সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করছি। যত দ্রুত সম্ভব আমরা কর্মপরিচালনা সম্পর্কিত সূচি তৈরি করব এবং সে অনুযায়ী বাস্তবায়ন করব।" এ সময় আরও উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রসঙ্গত গত ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নীল দলের ব্যানারে সভাপতি হিসেবে অধ্যাপক ড. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হন। পরে গত বুধবার ৩০ ডিসেম্বর সন্ধা ৭ টায় অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিগত কমিটি।

আরও পড়ুন