ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের কমিটি ঘোষণা, অপরাংশের প্রতিবাদ

অনলাইন সংস্করণ
৮ মার্চ ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ • ৯১ বার পঠিত
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের কমিটি ঘোষণা, অপরাংশের প্রতিবাদ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের ড. দুলাল-ড. জুলহাস অংশের কমিটি গঠনের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরেকাংশ। সোমবার (৮মার্চ) আরেকাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ চর্চাকে বাধাগ্রস্ত করতে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে পাকাপোক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক অনুমোদিত কমিটি থাকা সত্ত্বেও অবৈধভাবে আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অবিলম্বে অবৈধভাবে ঘোষিত কমিটি বাতিলের প্রতিবাদ জানাচ্ছি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৭ মার্চ একটি গোষ্ঠী বঙ্গবন্ধু পরিষদের নামে একটি অবৈধ কমিটি গঠনের ঘোষণা দেয় যা বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী এ ধরণের কোনো বৈধতা নেই। কেননা ইতিমধ্যে একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের একটি কমিটি রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে। কেননা, পরিষদ মনে করে, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বন্ধ করা এবং বঙ্গবন্ধুর আদর্শের চর্চাকে গতিশীল করার ক্ষেত্রে প্রশানেরও দায়দায়িত্ব রয়েছে। তবে এসব বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের ড.দুলাল-ড. জুলহাস অংশের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ওনাদের এসব অভিযোগ আমলে নেওয়ার সুযোগ নেই। ২০১৮ সালে বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন হওয়ার পর দীর্ঘদিন কোন পরিষদ ছিলো না। কারণ কমিটির মেয়াদ ছিলো এক বছর, এরপর নতুন করে কমিটি গঠনের ব্যাপারে আমরা বেশ কয়েকবার বললেও ওনারা কোন আগ্রহ দেখায় নাই। এরপর ২০২১ এর শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে আমরা গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠন করি।গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। তিনি আরো বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী করা আহ্বায়ক কমিটির নেতৃত্বে নীল দলের প্যানেল ঘোষণা করে আমরা নির্বাচনে অংশ নিয়ে পূর্ণ প্যানেলে জয়ী হই। কোনটা বৈধ, কোনটা অবৈধ তা তো আঙ্গুল দিয়ে দেখানোর কিছু নেই, নির্বাচনের ফলাফলই বুঝা যায় কারা বৈধ আর কারা অবৈধ। উল্লেখ্য, গত রবিবার (৭মার্চ) বঙ্গবন্ধু পরিষদের একাংশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দীকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন