ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি ড. দুুলাল- সাধারণ সম্পাদক ড. জুলহাস

অনলাইন সংস্করণ
৭ মার্চ ২০২১, ৩:২৫ অপরাহ্ণ • ৯১ বার পঠিত
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি ড. দুুলাল- সাধারণ সম্পাদক ড. জুলহাস
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়া । রোববার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ড. মোহা: হাবিবুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তারিক হোসেন ও অর্থনীতি বিভাগের আসাদুজ্জামান শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের হুমায়ুন কাইসার ও বাংলা বিভাগের নূর মোহাম্মদ রাজু। এছাড়া কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পার্থ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে গণিত বিভাগের মোহাম্মদ শফি উল্ল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের মো. ফয়জুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে প্রতœতত্ত্ব বিভাগের মো: মুর্শেদ রায়হান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের মো: জনি আলম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের খলিল আহাম্মদ মনোনীত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, লোকপ্রশাসন বিভাগের রশিদুল ইসলাম শেখ, রসায়ন বিভাগের মিহির লাল ভৌমিক, ইংরেজী বিভাগের মোঃ আবুল হায়াত, পদার্থবিজ্ঞান বিভাগের মো. কাউছার আহমেদ পাটওয়ারী, পরিসংখ্যান বিভাগের মো. ফরহাদ হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সাথী রানী কুন্ডু, আইন বিভাগের মু. আবু বকর সিদ্দিক (সোহেল), পরিসংখ্যান বিভাগের মুহাম্মদ মাহাবুব রহমান মানিক ও মার্কেটিং বিভাগের প্রভাষক মাহুফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন