ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুবিতে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৭ জুন ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ ২৬ বার পঠিত
কুবিতে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক নীতিমালা প্রণয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএন-উইমেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সোমবার (৭ জুন) বেলা ১১ টায় ভার্চুয়াল প্ল্যার্টফর্ম জুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমরাই পারি এর নিবার্হী সময়ন্বয়কারী জিনাত আরা হকের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউএন-উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুকু ইসাকো, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, আমরাই পারি এর চেয়ারপার্সন সুলতানা কামাল, গ্লোবাল এফেয়ার্স কানাডার ডেভেলমেন্ট এডভাইজার ফারজানা সুলতানা, বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, দৃষ্টি কুমিল্লার নিবার্হী পরিচালক পাপড়ি বোস।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে নিতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় সচেষ্ট। আমাদের নতুন ক্যাম্পাসের পরিকল্পনায় ছেলেদের জন্য দুইটি হলের পাশাপাশি মেয়েদের জন্যও দুইটি হল করছি। মেয়েদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে সেখানে। মেয়েরা কোনদিক থেকে পিছিয়ে থাকবে না। মেয়েদের পিছিয়ে পড়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে যৌন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম করা দরকার।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।

আরও পড়ুন