ঢাকা • ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা !

অনলাইন সংস্করণ
১২ জুন ২০২১, ৭:২১ অপরাহ্ণ • ৮৯ বার পঠিত
কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা !
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামীকাল রবিবার থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে আগামীকাল থেকে কুবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হযেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সবার মাস্ক পড়ে আসার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যক ভবনে প্রবেশের পূর্বে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হলরুমে পরীক্ষার আগে হ্যান্ড স্যানিটাইজ করা ও পরীক্ষা শেষে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন অযথা আড্ডা এবং গণজমায়েত না করে সে নির্দেশনাও দেয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড.মো: আবু তাহের বলেন, যতটা সম্ভব জনসমাগম কমাতেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। সাবান পানির ব্যবস্থাও খুব দ্রুত করা হবে।

আরও পড়ুন