ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন

অনলাইন সংস্করণ
৮ জানুয়ারি ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
কুবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও গবেষণার সুবিধার্থে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে ই-মেইল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ, আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা কিভাবে প্রাতিষ্ঠানিক  ই-মেইল সংগ্রহ করতে পারবে জানতে চাইলে আইটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, ই-মেইলের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।
বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরম দেওয়া আছে। শিক্ষার্থীরা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। ফরম পুরণ করে  বিভাগে জমা দিলে বিভাগ আইটি সেলে পাঠাবে। পরে আইটি সেল শিক্ষার্থীদের ই-মেইল প্রদান করবে।

আরও পড়ুন