ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুবিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন, সাধারণ সম্পাদক ঐশি

অনলাইন সংস্করণ
২১ জানুয়ারি ২০২১, ৭:০৮ পূর্বাহ্ণ ৬৪ বার পঠিত
কুবিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন, সাধারণ সম্পাদক ঐশি
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন “পূজা উদযাপন পরিষদ"র ২০২০-২১ বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। নৃবিজ্ঞান ১১তম ব্যাচের শিক্ষার্থী মোহন চক্রবর্তী কে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ঐশি ভৌমিক কে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য এ নব কমিটি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিদায়ী সভাপতি হিল্লোল কান্তি দাস ও সাধারণ সম্পাদক সুপন সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সবার উপস্থিতিতে ও সম্মতিক্রমে আগামী ১ বছরের জন্যে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় ‘পূজা উদযাপন পরিষদ’র উপদেষ্টা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি পার্থ চক্রবর্তীসহ বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন