ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কুবিতে গুচ্ছ পদ্ধতির 'খ' ইউনিটের পরীক্ষা শুরু

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২১, ৮:০৯ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
কুবিতে গুচ্ছ পদ্ধতির 'খ' ইউনিটের পরীক্ষা শুরু
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টায় ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২য় দিনের মতো শুরু হয়েছে দেশের ২০ টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা। এবং কুবি ক্যাম্পাসে 'খ' ইউনিটে জন্য ২৫০৫ জন। খোঁজ নিয়ে জানা যায়,গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩ টি আসন রয়েছে। যার বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট সাত হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পাশাপাশি প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন শিক্ষার্থী। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের আহ্বায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আমরা এখন পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি সমস্যা ছাড়াই শেষ করতে পারব।

আরও পড়ুন