ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুবিতে গল্পে আড্ডায় সাংবাদিকতা কর্মশালার ৫ম পর্ব অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৭ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
কুবিতে গল্পে আড্ডায় সাংবাদিকতা কর্মশালার ৫ম পর্ব অনুষ্ঠিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিক সমিতির আয়োজনে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার ৫ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংগঠনটির কার্যালয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় এবং সভাপতি তানভীর সাবিকের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক ও ফিচার রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মুতাসিম বিল্লাহ। এ সময় তিনি বলেন "ফিচার একটি ভিন্নধর্মী কাজ। যারা ফিচার লিখতে পারেন তারা ব্যতিক্রমধর্মী সব অভিজ্ঞতার মুখোমুখি নিজেকে মেলে ধরার সুযোগ পান। পাশাপাশি ফিচার হচ্ছে সাংবাদিকতার মূলমন্ত্র আত্মস্থ করার একটি কার্যকরী পদক্ষেপ। আরেকটি দিক হল যারা ফিচার লিখতে অভ্যস্ত তারা কখনও হতাশ হন না। কারন তারা জীবনে বহু মানুষের চরম দুর্দিনের কথা লেখনীতে তুলে ধরেন। যার উপলব্ধি লেখককে পরিমার্জিত হতে সহায়তা করে।" সভাপতির বক্তব্যে তানভীর সাবিক বলেন, "আমরা বরাবরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতা এবং লেখালেখির চর্চা বৃদ্ধিতে উৎসাহ প্রদান করে থাকি। এই গল্পে আড্ডায় সাংবাদিকতা তারই পরিক্রমা। আমরা বিশ্বাস করি সামাজিক বাস্তবতা তুলে আনার জন্য সেই সমাজের লেখকদের ভূমিকা অপরিহার্য। " এছাড়া কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সমিতির সদস্যরা এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন