ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ১০:১৩ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার কারাগার থেকে মুক্তি পেলেন টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত। আজ (১০ আগষ্ট) দুপুর ২টায় তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরপরই একটি গাড়িতে করে তিনি কারাগার এলাকা ত্যাগ করেন। জেল সুপার মো: মোকাম্মেল হোসেন জানান, আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে কারাবিধি মতে সাহেদুল ইসলাম সিফাতকে দুপুর ২ টায় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। আজ সোমবার সকাল ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক তামান্না ফারাহ সিফাতের জামিন আবেদন মঞ্জুর করেন। একই সাথে মামলার তদন্ত কর্মকর্তা বদলী করে তদন্তভার র‌্যাবকে দেয়ার আদেশ দেন আদালত। একটি তথ্যচিত্র নির্মাণের কাজে সিনহাকে সহযোগিতা করার জন্য সিফাতসহ স্টামফোর্ড ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী কক্সবাজারে যান। সিনহা হত্যার প্রধান প্রত্যক্ষদর্শী সিফাত। গত ৩১শে জুলাই রাতে সিনহার সঙ্গে একই গাড়িতে ছিলেন তিনি।

আরও পড়ুন