ঢাকা ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

কমেছে স্বর্ণের দাম

অনলাইন সংস্করণ
২৪ সেপ্টেম্বর ২০২০, ৯:২৫ পূর্বাহ্ণ ৩৬ বার পঠিত
কমেছে স্বর্ণের দাম
ডেস্ক রিপোর্টঃ ভরিতে স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরির দাম কমে ৭৪ হাজার ৮ টাকায় দাঁড়িয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ২৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের মূল্য নির্ধারণ করা হয়েছে। ‘আজ (২৪ সেপ্টেম্বর) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।’ তবে রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৮ই সেপ্টেম্বর প্রতি ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস।

আরও পড়ুন